প্রধান সূচি

Sunday, June 27th, 2021

 

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের হাত ধরা শিশুর

বাগেরহাটে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মায়ের হাত ধরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সৌম্য কুমার পাল নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌম্য মারা যায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সৌম্য। এ ঘটনায় নিহত সৌম্যের বাবা মোটর সাইকেল চালক আ. আজিজ শেখ (৪৫)কে অভিযুক্ত করে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সৌম্য কুমার পাল বাগেরহাটবিস্তারিত পড়ুন


সোমবার সকাল থেকে গণপরিবহন বন্ধ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কাল সোমবার থেকে তিন দিন সারা দেশে গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা এসেছে। এসময় মার্কেট, শপিংমল, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার বন্ধ রাখার নির্দেশনাও এসেছে। আজ রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগমীকাল সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ সময়ে সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রবিস্তারিত পড়ুন


করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে কোরবানির সুশৃঙ্খল ব্যবস্থাপনা করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে কোরবানির সুশৃঙ্খল ব্যবস্থাপনা করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে কোরবানি হয় সে জন্য স্থানীয় সরকার ইউনিটসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রশাসনকে সহায়তা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। কোন এলাকায় প্রয়োজন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত হবে। কোনভাবেই শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেজন্য যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার, সেটা করা হবে। রবিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্তবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জাল কাগজপত্র দিয়ে লোন তুলতে গিয়ে আটক-১

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনোয়ারুল ইসলাম (২৮) নামে এক ভূমি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতকারকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জাল খতিয়ান ও দাখিলা দিয়ে কৃষি ব্যাংক থেকে লোন তোলার সময় তাকে আটক করা হয়। আনোয়ারুল ইসলাম উপজেলার অলংকারকাঠি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। এ ঘটনায় স্বরূপকাঠি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভূমি সহকারি কর্মকর্তা জানান, আনোয়ারুল তার স্বাক্ষর ও সীল জাল করে দাখিলা এবং জাল বিএস এর খতিয়ান তৈরী করত। সেই খতিয়ান দিয়ে কৃষি ব্যাংক নেছারাবাদ (স্বরূপকাঠি) শাখা থেকে লোন আনতে গেলে ব্যাংকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭৭ : মৃত ৫

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখলো বাগেরহাটবাসী। গত ২৪ ঘন্টায় বাগেরহাটে ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। বাগেরহাটে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯ জন। মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৯৯ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৬০ জন। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানান। আক্রান্তে সংখ্যার দিক দিয়ে সবার ওপরে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। এই উপজেলায় ২১২বিস্তারিত পড়ুন


মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা এ্যাওয়ার্ড পেল ভান্ডারিয়ার মাইসা খাঁন

মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকানদের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশী বংশোদ্ভুত ছাত্র-ছাত্রীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্ব ও সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।  আমেকিয়ায় বসবাসরত পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের সম্ভ্রান্ত খাঁন বাড়ির সন্তান মাইসা খাঁন শিক্ষা ক্ষেত্রে এবারও মার্কিন শিক্ষা এ্যাওয়ার্ড লাভ করেছে। গত ২৫ জুন স্কুল অডিটোরিয়ামে মাইসা খাঁনের গ্রাজুয়েশন অনুষ্ঠানে সেখানকার শিক্ষা বিভাগ তাকে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করে। পারিবারিক সূত্রে জনা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়ের্কের লং আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী ও পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক রোভার স্কাউট লিডার মঈন ইউ (অপু) খাঁন ও নুসরাত খাঁনের বড় মেয়ে মাইসাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

পাইকগাছায় করোনার উপসর্গ নিয়ে মামুন শেখ (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীকন্টপুর সামাদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য পাইকগাছা  থেকে সাতক্ষীরা নেওয়ার পথে শনিবার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। মামুন রাড়ুলী বোরহানপুর ১৫৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রাড়ুলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, সে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিল। ধারণা করা হচ্ছে করোনার কারণে তার মৃত্যু হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial