পাইকগাছায় উপকূল পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ূ পরিবর্তনের কারণে দূর্যোগে বিধ্বস্ত উপকূল সুরক্ষায় পাইকগাছায় উপকূল পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক পাইকগাছা উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়লকে আহবায়ক করা হয় এবং আগামী সভায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটি গঠন করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল।
সভায় বক্তব্য রাখেন, এডভোকেট প্রশান্ত ঘোষ, এডভোকেট পিযূষ কান্তি সরকার, এডভোকেট শফিকুল ইসলাম কচি, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক মোমিনুদ্দিন, বিশ্বদেব অধিকারী, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, আজমল হোসেন, সরদার মোজাম্মেল হোসেন, মো. সাদেকুরজ্জামান, রেজাউল করিম খোকন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, প্রভাষক বিষ্ণুপদ মন্ডল, সরদার আমিনুল ইসলাম, এডভোকেট রবীন মন্ডল, আব্দুল কুদ্দুস সানা, এসনেয়ারা, রওশনারা, কয়রা উপজেলার রবীন বাছাড়, দেব্রুত মন্ডল প্রমুখ।
