Tuesday, June 15th, 2021
কাউখালীর আমরাজুড়িতে নৌকা মার্কার নির্বাচনী পথসভা
কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন এর নৌকা মার্কার প্রতীকে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমর্থনে পথসভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবীর। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ. সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সবচেয়ে বেশি গণমাধ্যমবান্ধব সরকার প্রধান : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গণমাধ্যমবান্ধব সরকার প্রধান। তিনি যতটা গণমাধ্যমবান্ধব ততটা আর কেউ নন। তাঁর সময়ে দেশের ইতিহাসে সর্বপ্রথম বেসরকারি খাতে টেলিভিশনের যাত্রা শুরু হয়। তাঁর সময়ে সবচেয়ে বেশি বেসরকারি টেলিভিশন এবং সবচেয়ে বেশি সংবাদপত্র ও অনলাইন পোর্টাল অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর সময়ে তথ্য অধিকার আইন হয়েছে। এ আইন করে তিনি জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী জেলা সমিতি মিলনায়তনে দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা
আগামী ২১ জুন পিরোজপুর সদর উপজলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ.জা.মো. মাসুদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী, সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থীসহ কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা আগামী ২১ জুন পিরোজপুর সদর উপজলায় অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুরের ভান্ডারিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম আনারস প্রতীক নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা খান এনায়েত করিমের স্থানীয় মঞ্জু মার্কেট নামে খ্যাত স্থানে অবস্থিত তার প্রধান নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এতে কোন হতাহত না হলেও অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, ৭০টি চেয়ার, ৩টি টেবিল, ১টি টেলিভিশন, নির্বাচনী পোষ্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিষপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।বিস্তারিত পড়ুন
পাইকগাছায় উপকূল পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ূ পরিবর্তনের কারণে দূর্যোগে বিধ্বস্ত উপকূল সুরক্ষায় পাইকগাছায় উপকূল পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক পাইকগাছা উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়লকে আহবায়ক করা হয় এবং আগামী সভায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটি গঠন করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল। সভায় বক্তব্য রাখেন, এডভোকেট প্রশান্ত ঘোষ, এডভোকেট পিযূষ কান্তি সরকার, এডভোকেট শফিকুল ইসলাম কচি, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক মোমিনুদ্দিন, বিশ্বদেব অধিকারী, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, আজমলবিস্তারিত পড়ুন
