প্রধান সূচি

ইউপি নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

আগামী ২১ জুন পিরোজপুর সদর উপজলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ.জা.মো. মাসুদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী, সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও  চেয়ারম্যান প্রার্থীসহ কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা আগামী ২১ জুন পিরোজপুর সদর উপজলায় অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial