প্রধান সূচি

পিরোজপুরে বেড়িবাঁধ নির্মানের দাবীতে নদী পাড়ে মানববন্ধন

‘ত্রাণ নয়, ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ এই স্লোগানে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে কঁচা কদীর পাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক কমিটির ব্যানারে স্থানীয়রা কৈবর্ত্যখালী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, বিএনপি নেকা সম্পাদক এনাম মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চয়ন খান, স্থানীয় বাসিন্দা জাফর হাওলাদার, আলামিন হাওলাদার, বিপ্লব হাওলাদার, যুব স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি মো. রানেল হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ত্রাণ বা ভিক্ষা চাই না। আমাদের এলাকাকে বাঁচতে আমাদের জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ দরকার। যে বেড়িবাঁধ ছিল, সেটি ভাঙা ছিল আগেই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।
উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার কঁচা নদী তিরবর্তী কলাখালী ইউনিয়নের প্রায় ১১ কিলোমিটার বেড়িবাঁধ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial