প্রধান সূচি

Tuesday, June 1st, 2021

 

ভান্ডারিয়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যু বার্ষিকী পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় সর্বস্তরের মানুষের বিণম্র শ্রদ্ধায় উপ-মহাদেশের প্রখ্যাত কালজয়ী সাংবাদিক, মোসাফির কলাম লেখক, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্বের সাহসী সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সকালে উপজেলা সদরের রিজার্ভ পুকুর পাড় জেপির উপজেলা দলীয় কার্যালয় সম্মূখে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মূর‌্যালে পর্যায়ক্রমে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। মঙ্গলবার রাতে জাতীয় পার্টি (জেপি) ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহমেদ। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আজিম হোসেন, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বাবুল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ রব্বানী ফিরোজ, সদরবিস্তারিত পড়ুন


কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সয়না রঘুনাথপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাউখালী সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ দল ট্রাইবেকারে ৬-৫ গোলে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার হন বিজয়ী দলের ইমরান হোসেন। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বেড়িবাঁধ নির্মানের দাবীতে নদী পাড়ে মানববন্ধন

‘ত্রাণ নয়, ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ এই স্লোগানে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে কঁচা কদীর পাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক কমিটির ব্যানারে স্থানীয়রা কৈবর্ত্যখালী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, বিএনপি নেকা সম্পাদক এনাম মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চয়ন খান, স্থানীয় বাসিন্দা জাফর হাওলাদার, আলামিন হাওলাদার, বিপ্লব হাওলাদার, যুব স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি মো. রানেল হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ত্রাণ বা ভিক্ষা চাই না। আমাদের এলাকাকে বাঁচতে আমাদের জরুরিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাষ্টের অনুদানের চেক বিতরণ

বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে এই চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এস. এম মাহফুজুল হক। এসময় বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেনসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহাকে ২ লক্ষ টাকা, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার ৫০ হাজার টাকা, দৈনিকবিস্তারিত পড়ুন


কাউখালীতে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যৃ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে অসহায় গরিব ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  কাউখালী দক্ষিন বাজারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিন দুই শতাধিক গরিব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ হয়। খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস. এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, যুগ্ন-সাধারণ সম্পাদক বদরুদ্দোজা মিঞা, যুবদলের সভাপতি সায়েম তালুকদার, সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান তালুকদারবিস্তারিত পড়ুন


দুগ্ধ শিল্পকে বিকশিত করে বিশ্বমানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের দুগ্ধ শিল্পকে বিকশিত করে বিশ্বমানে উন্নীত করা হবে এবং এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ, ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠান এবং এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, দুগ্ধজাতীয় পণ্যের বহুমুখীকরণ ও বৈচিত্র্য আনয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জাতীয় পণ্য বৃদ্ধি করার জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বেসরকারি খাতকে বিকশিত করার জন্য যেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে গৃহবধুকে মারধর ॥ বাড়িঘর ভাংচুর-লুট

বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে শাহিদা বেগম (৪৫) নামের এক গৃহবধুকে মারধর এবং তার বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের আবুল কালাম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত গৃহবধু বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আল-আমিন হাওলাদার নামের এক আসামীকে গ্রেফতার করেছে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহিদা বেগম বলেন, গত ৩০ মে বিকেলে পূর্ব শত্রুতার জেরে নাগের বাজার এলাকার আল আমিন হাওলাদার, চরগ্রামের সুমন শেখ ও সাগর শেখসহ ৫/৬ জন যুবক আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার ছেলে মো. ইব্রাহিম কাজীকেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) পুকুরে ডুবে খাদিজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিহারী গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খাদিজা ঐ গ্রামের মো. মুনিরুল ইসলামের মেয়ে। নিহত খাদিজার আপন চাচা মো. সিরাজুল ইসলাম জানান ওইদিন সকালে খাদিজা সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডা. হালিমা প্রধান দোলা জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial