কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সয়না রঘুনাথপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাউখালী সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ দল ট্রাইবেকারে ৬-৫ গোলে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার হন বিজয়ী দলের ইমরান হোসেন।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়ন দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ প্রমূখ।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবর তালুকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
