প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহমেদ।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আজিম হোসেন, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বাবুল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ রব্বানী ফিরোজ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ক্রীড়া সংগঠক সাদেক আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফুটবল টুর্নামেন্ট’র খেলার উদ্বোধন করেন।

সমাপনী খেলায় কলাখালী ইউনিয়ন পরিষদ দল সিকদার মল্লিক ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কলাখালী টিমের রিফাত খান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং একই টিমের রনি শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন।

উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ৭ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial