বাবার মৃত্যুতে দোয়া পড়ানো হলোনা
ফেরিঘাটে পদদলিত হয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু
কাঠালবাড়ী বাংলাবাজার ফেরিঘাটে পদদলিত হয়ে মারা যাওয়া ৫ ব্যক্তির মধ্যে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মো. শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক রয়েছে। তার বাড়ি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আরামকাঠি গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুর জব্বার মিয়ার ছোট ছেলে। তার বাবা গত ৪৫ দিন আগে মৃতবরণ করেছেন। বাবার দোয়া অনুষ্ঠার পড়নোর জন্য শরিফুল গতকাল বুধবার সড়ক পথে ঢাকা থেকে গ্রামের বাড়ী রওনা করেছিল। ফেরিতে উঠে কাঠালবাড়ী বাংলাবাজারে ফেরি ঘাট দিলে ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে ঘটনা¯’লেই তার মৃত্যু হয়। শরিফুলের মৃত্যতে তার পরিবারে এখন শোকের মাতম বইছে।
মৃত শরিফুলের পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল ঢাকায় থেকে একটি কলেজে মাস্টার্স প্রথমবর্ষে পড়াশুনা করতো। সে পড়াশুনার পাশাপাশি টিউশনি করে নিজের পড়ার খরচসহ বাড়িতেও কিছু খরচ পাঠাতো। গত ৪৫ দিন আগে তারা বাবা মারা যায়। বাবার মৃত্যুর দোয়া অনুষ্ঠান পড়ানোর জন্য সে ঢাকা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা করেছিল। পথিমধ্যে ফেরিঘাটে পদদলিত হয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
