প্রধান সূচি

Thursday, May 13th, 2021

 

ভান্ডারিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. রেদওয়ানুল হক রিয়াদ শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। অন্যান্যের মধ্যে বিতরণ কাজে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুনজার রহমান মাহুল, ছাত্রলীগ নেতা মো. রাজু আহম্মেদ, শাওন, আজমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


পিরোজপুরে অসহায় কর্মহীন মানুষের পাশে ‘ফ্রেন্ডস-৯৭ পিরোজপুর’

পিরোজপুরে অসহায় মানুষের পাশে ‘ফ্রেন্ডস-৯৭ পিরোজপুর’ এর সদস্যরা সেবার হাত নিয়ে দাঁড়িয়েছে। গত বছরের মতো এ বছর মেহনতি মানুষদের খাদ্য সহায়তার উদ্যোগ গ্রহন করেছেন পিরোজপুর জেলার এসএসসি ৯৭ ব্যাচ এর সাবেক শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস-৯৭ পিরোজপুর’। ‘ইউনিটি ফর ওয়েলফেয়ার’ এই শ্লোগানকে সামনে রেখে মেহনতি মানুষের পাশে দাঁড়াতে দেশ বিদেশে অবস্থানরত বন্ধুদের আহ্বান জানানো হয় এবং সবাই আন্তরিকভাবে এই আহ্বানে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার শতাধিক অসহায়, হত দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ‘ফ্রেন্ডস-৯৭ পিরোজপুর’ এরবিস্তারিত পড়ুন


কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে সাইয়েদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতি গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সাইয়েদা ওই গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অন্য শিশুদের সাথে খেলতে বের হয় সাইয়েদা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন।


প্রধানমন্ত্রীর পক্ষে ৩৫ হাজার পাঞ্জাবি উপহার দিলেন ভান্ডারিয়া আ’লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৩৫ হাজার পাঞ্জাবি উপহার দিলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা, দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ পাঞ্জাবি উপহার দেয়া হয়। এর মধ্যে জেলার ভান্ডারিয়া উপজেলায় ২৯ হাজার, মঠবাড়িয়া উপজেলায় ৪ হাজার, ইন্দুরকানী উপজেলায় ১ হাজার এবং কাউখালী উপজেলায় ১ হাজার পাঞ্জাবি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে তিনি ভান্ডারিয়া উপজেলার অসহায় পরিবারগুলোতে ইফতার ও সেহেরীর খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলাবিস্তারিত পড়ুন


বাবার মৃত্যুতে দোয়া পড়ানো হলোনা

ফেরিঘাটে পদদলিত হয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু

কাঠালবাড়ী বাংলাবাজার ফেরিঘাটে পদদলিত হয়ে মারা যাওয়া ৫ ব্যক্তির মধ্যে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মো. শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক রয়েছে। তার বাড়ি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আরামকাঠি গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুর জব্বার মিয়ার ছোট ছেলে। তার বাবা গত ৪৫ দিন আগে মৃতবরণ করেছেন। বাবার দোয়া অনুষ্ঠার পড়নোর জন্য শরিফুল গতকাল বুধবার সড়ক পথে ঢাকা থেকে গ্রামের বাড়ী রওনা করেছিল। ফেরিতে উঠে কাঠালবাড়ী বাংলাবাজারে ফেরি ঘাট দিলে ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে ঘটনা¯’লেই তার মৃত্যু হয়। শরিফুলের মৃত্যতে তার পরিবারে এখন শোকের মাতম বইছে। মৃতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial