ভান্ডারিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. রেদওয়ানুল হক রিয়াদ শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। অন্যান্যের মধ্যে বিতরণ কাজে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুনজার রহমান মাহুল, ছাত্রলীগ নেতা মো. রাজু আহম্মেদ, শাওন, আজমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« পিরোজপুরে অসহায় কর্মহীন মানুষের পাশে ‘ফ্রেন্ডস-৯৭ পিরোজপুর’ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঈদ মোবারক »
