প্রধান সূচি

পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ নাজমুল ইসলাম বাদল ওরফে পাখি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত বাদল ধুপপাসা (পশ্চিম ডুমুরিতলা) গ্রামের মৃত সুবাহান শেখের ছেলে।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. হারুন-অর-রশীদ হাওলাদারের নেতৃত্বে এসআই মো. দেলোয়ার হোসাইন জসিম, এএসআই মো. ওয়ালীউল্লাহ, কনেষ্টবল মো. মনির হোসেন, মো. রেজওয়ান হাওলাদার, রিয়াজ খানসহ ডিবি পুলিশের একটি দল পশ্চিম ডুমুরিতলা গ্রামে অভিযান চালিয়ে সুমন সাহার বাড়ীর পশ্চিম পাশে ইটের রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী শেখ নাজমুল ইসলাম বাদল ওরফে পাখি (৩৮)কে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শেখ নাজমুল ইসলাম বাদল ডুমুরিতলা ইউনিয়নের এক ইউপি সদস্যে (মেম্বার) ঘনিষ্ট সহচর। উক্ত ইউপি সদস্যের প্রত্যক্ষ মদদে বাদল মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial