প্রধান সূচি

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দক্ষিণ বাজারে খুচরা পর্যায়ে তরমুজের ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যাবেক্ষন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লবসহ কাউখালী খানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
অভিযানে কাউখালী উত্তর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় অসিম স্টোরকে দুই হাজার টাকা, জননী পোলট্টি ফার্মকে দুই হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ছিদ্দিক কনফেকশনারী এক হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial