Tuesday, April 27th, 2021
পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ নাজমুল ইসলাম বাদল ওরফে পাখি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত বাদল ধুপপাসা (পশ্চিম ডুমুরিতলা) গ্রামের মৃত সুবাহান শেখের ছেলে। পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. হারুন-অর-রশীদ হাওলাদারের নেতৃত্বে এসআই মো. দেলোয়ার হোসাইন জসিম, এএসআই মো. ওয়ালীউল্লাহ, কনেষ্টবল মো. মনির হোসেন, মো. রেজওয়ান হাওলাদার, রিয়াজ খানসহ ডিবি পুলিশের একটি দল পশ্চিম ডুমুরিতলা গ্রামে অভিযান চালিয়ে সুমন সাহার বাড়ীর পশ্চিম পাশে ইটের রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী শেখবিস্তারিত পড়ুন
কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দক্ষিণ বাজারে খুচরা পর্যায়ে তরমুজের ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যাবেক্ষন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লবসহ কাউখালী খানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অভিযানে কাউখালী উত্তর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় অসিম স্টোরকে দুই হাজারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সহায়তা বিতরণ
পিরোজপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশাজীবী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর অফিসার্স ক্লাব চত্বরে এ খাদ্য সহায়তা বিতরণ করেন জেরা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, ডাল, আলু, চিড়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ।
কাউখালীতে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া একশ’ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কাউখালী সদর ইউনিয়নের জয়কুল ও আমরাজুড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এই খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, ডাল,আলু, চিড়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন উপকরণ। খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন উপস্থিত ছিলেন।
