প্রধান সূচি

উত্তরার নিজ বাসা থেকে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

পিরোজপুরের কৃর্তি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান আর নেই। আজ শনিবার ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ উত্তরার তার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গেছে।
একই ভবনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক শফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন।
অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে অনেক গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন। দেশের অন্যতম সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। বছর দুই আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান এই শিক্ষক। তিনি উত্তরায় নিজ ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
ড. তারেক শামসুর রেহমান পিরোজপুর শহরের উকিলপাড়া নিবাসী মরহুম এডভোকেট আতাউর রহমানের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial