নৌ-বাহিনীর অভিযানে অবৈধ জাল জব্দ
পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ-বাহিনী। নৌ-বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট তাহামিদ ইসলাম নাহিন জানান, জাটকা নিধন প্রতিরোধে দেশের সব নদ-নদীতে ১ নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত জাটকা আহরণ নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই কাউখালীর সন্ধ্যা, কঁচা নদী ও পিরোজপুরের বলেশ^র নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়।
দুপুরে জব্দকৃত জাল কাউখালী সন্ধ্যা নদীর তীরবর্তী লঞ্চ ঘাট চরে নিয়ে পুঁড়িয়ে ফেলা হয়। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« উত্তরার নিজ বাসা থেকে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
