প্রধান সূচি

Saturday, April 17th, 2021

 

ঘটনাস্থল পিরোজপুরের ইন্দুরকানী

বাবুই পাখির ছানা হত্যার পর এবার বিষ দিয়ে কবুতর ও কবুতরের বাচ্চা হত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভেঙ্গে বাবুই পাখির ছানা (বাচ্চা) হত্যার রেশ কাটতে না কাটতেই এবার ধানের বীজতলায় বিষ দিয়ে কবুতর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার পাড়েরহাটের চর বারৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন নামের এক কৃষক তার ধান বীজতলার বীজ কবুতর ও পাখিতে খেয়ে ফেলায় চালের সাথে বিষ মিশিয়ে ওই ক্ষেতে ছিটিয়ে দেন। এতে একই গ্রামের ওয়াদুদ শেখের ছেলে ফেরদৌস শেখের পালিত ১১টি কবুতর বিষ মেশানো চাল খেয়ে মারা যায়। এছাড়া তিনটি কবুতর বিষাক্রান্ত হয়ে ছটফট করছে। আর ক্ষেত থেকে কবুতর খেয়ে আসাবিস্তারিত পড়ুন


মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়ন করছে শেখ হাসিনা সরকার : শ ম রেজাউল করিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মুজিবনগর সরকারের লক্ষ্য বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকারের লক্ষ্যই ছিল শোষণমুক্ত এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। সে লক্ষ্যেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষকে শোষণ ওবিস্তারিত পড়ুন


নৌ-বাহিনীর অভিযানে অবৈধ জাল জব্দ

পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ-বাহিনী। নৌ-বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট তাহামিদ ইসলাম নাহিন জানান, জাটকা নিধন প্রতিরোধে দেশের সব নদ-নদীতে ১ নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত জাটকা আহরণ নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই কাউখালীর সন্ধ্যা, কঁচা নদী ও পিরোজপুরের বলেশ^র নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়। দুপুরে জব্দকৃত জাল কাউখালী সন্ধ্যা নদীর তীরবর্তী লঞ্চ ঘাট চরে নিয়ে পুঁড়িয়েবিস্তারিত পড়ুন


উত্তরার নিজ বাসা থেকে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

পিরোজপুরের কৃর্তি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান আর নেই। আজ শনিবার ঢাকার উত্তরায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ উত্তরার তার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গেছে। একই ভবনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক শফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ড. তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন। অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতিবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী ইউএনও করোনায় আক্রান্ত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর আগে গত মঙ্গলবার নমুনা পরীক্ষার জন্য উপজেলা হাসপাতাল থেকে তার স্যাম্পল নেয়া হয়। কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর থেকে ইউএনও মোশারফ হোসেন তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী জানান, আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থা ভাল আছে। ভয়ের কোন কারণ নেই। গত ২০২০ সালে ইউএনও মোশারফ হোসেন মহামারি করোনাকালীন সময়ে এবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial