প্রধান সূচি

হায়দার সভাপতি : মিলি সাধারণ সম্পাদক

‘বন্ধন পিরোজপুর’ এর কার্য নির্বাহী কমিটি গঠন

সমাজ সেবামূলক সংগঠন ‘বন্ধন পিরোজপুর’ এর নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. হায়দার আলী খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীমা ফেরদৌস মিলি।
কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি এ কে এম আক্তারুজ্জামান মাসুম, খায়রুল আহসান ও হেদায়তুল ইসলাম কিরন।
যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নাসিম ও মনিরা বেগম নাজু, সাংগঠনিক সম্পাদক
লুবনা আহমেদ ডালিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রসুল সোহাগ ও শেখ লিটু,
দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক এহসানুল কবির, সহ-অর্থ সম্পাদক মো. মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক, জহুরুল হক পান্না, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, মাসুদা বেগম হেলি শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অনিতা পাল মিঠু, আইন বিষয়ক সম্পাদক কামরুল হাসান লিটু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারমিন সূচনা।
নির্বাহী সদস্য মওদুদ আহমেদ রিপন, শেখ রশিদ আল মামুন (সুমন), মাসুম বিল্লাহ, সবুজ চৌধুরী ও গোলাম মেহেদী।
এছাড়া নব গঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন- মালেকা ইয়াসমিন শিমু, ইসমত আরা ইরানি, মো. ফরিদ আহমেদ খান, তাজিন হোসেন নিপু, জাহিদুল ইসলাম, জামিল সরোয়ার জনি এবং নাইম চৌধুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial