Sunday, March 14th, 2021
এলাকার নেতৃত্ব ও জনগণ ঐক্যবদ্ধ থাকলে সেখানে উন্নয়ন সাধিত হয় : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, এলাকার নেতৃত্ব ও জনগণ ঐক্যবদ্ধ থাকলে সেখানে স্বাভাবিকভাবেই উন্নয়ন সাধিত হয়। সকল প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন মনোস্ক করা গেলে জীবনমানের পরিবর্তন হবেই। ঐক্যের স্বার্থে নেতাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নেতৃত্বের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। এমনকি অতীত ও বর্তমান কাজের মূল্যায়নের ভিত্তিতে চড়া মাশুলও দিতে হয়। রবিবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জেপি’র নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ৫০ বছরে দেশের আরও পরিবর্তন হতে পারতো। এবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর স্ত্রীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ॥ ক্ষুব্ধ নেতা-কর্মীরা
আগামী ১১ এপ্রিল প্রথমধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর স্ত্রী শারমিন জাহানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন দলের নেতা-কর্মীরা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোশারেফ হোসেন শরীফ। পূর্বে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনি এবার মনোনয়ন পাবেন না বলে তার স্ত্রীকে কৌশলে মনোনয়ন পাইয়ে দিয়েছে দলের একটি পক্ষ। এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর শারমীন জাহানের মনোনয়ন বাতিলবিস্তারিত পড়ুন
গত নির্বাচনের বিদ্রোহী প্রার্থীরা দলীয় মানোনয়ন না পেলেও পাচ্ছেন স্ত্রীরা
পিরোজপুরের ৩২ ইউনিয়নে নৌকা পেলেন যারা
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে পিরোজপুর জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে অনুষ্ঠিত ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন তাদের কাউকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে জেলার মঠবাড়িয়ার একটি ইউনিয়নে গত নির্বাচনের এক বিদ্রোহী প্রার্থী’র স্ত্রীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এবারের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৯
পিরোজপুরের ভান্ডারিয়া-চরখালী (ব্র্যাক সংলগ্ন) বাইপাস মোড়ে আজ রবিবার দুপুরে ব্যাটারী চালিত ইজিবাইক ও আখি পরিবহন নামের একটি অনুমোদনবিহীন ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন হাবীর মীর (৬০) নামে এক দিনমজুর। সে ইন্দুরকানী উপজেলার আ. ওয়াহাব আলী মীরের ছেলে। হাবীর মীর ছারর্শিনা মাহফিল শেষে বাড়ীতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা আরও ৯ যাত্রী আহত হন। গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছেন- নদমুলা গ্রামের মানিক খানের ছেলে দর্জি কামরুল খান (৫০), তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫), মেয়ে স্কুলছাত্রী ফারজানাবিস্তারিত পড়ুন
কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
পিরোজপুরের কাউখালীতে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এসময় আগত রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ দেয়া হয়। রবিবার উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। দিনব্যাপী কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স এর সদস্যরা। এতে বরিশালের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
হায়দার সভাপতি : মিলি সাধারণ সম্পাদক
‘বন্ধন পিরোজপুর’ এর কার্য নির্বাহী কমিটি গঠন
সমাজ সেবামূলক সংগঠন ‘বন্ধন পিরোজপুর’ এর নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. হায়দার আলী খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীমা ফেরদৌস মিলি। কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি এ কে এম আক্তারুজ্জামান মাসুম, খায়রুল আহসান ও হেদায়তুল ইসলাম কিরন। যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নাসিম ও মনিরা বেগম নাজু, সাংগঠনিক সম্পাদক লুবনা আহমেদ ডালিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রসুল সোহাগ ও শেখ লিটু, দপ্তর সম্পাদক জসিমবিস্তারিত পড়ুন
