পিরোজপুরে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরের সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার আবাসন, গুচ্ছগ্রাম, শারিকতলাসহ বিভিন্ন গ্রাম ঘুরে ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কয়েক’শ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল প্রমূখ।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, অস্বচ্ছল মানুষের পাশে সমাজের স্বচ্ছল মানুষের এগিয়ে আসা উচিৎ।
Please follow and like us:
« নাজিরপুরে মধুমতি নদীতে ভাঙ্গন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) উগ্র ধর্মান্ধতা ও জঙ্গীবাদ থেকে জাতিকে রক্ষা করতে সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
