প্রধান সূচি

Monday, December 28th, 2020

 

মঠবাড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলন বন্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৩১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করার দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সমর্থকরা সোমবার বিকেলে উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় মঠবাড়িয়া-তুষখালী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, সাবেক যুবলীগ সভাপতি শাকিল নওরোজ, সহ-সভাপতি নাসির মাতুব্বর প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান,বিস্তারিত পড়ুন


উগ্র ধর্মান্ধতা ও জঙ্গীবাদ থেকে জাতিকে রক্ষা করতে সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

উগ্র ধর্মান্ধতা ও জঙ্গীবাদ থেকে জাতিকে রক্ষা করতে সংস্কৃতিকে বেশি করে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি টেলিভিশন আরটিভি আয়োজিত ‘১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাজার বছরের অকৃত্রিম ঐতিহ্য হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানের অসাম্প্রদায়িক বাংলাদেশ। সে বাংলাদেশকে মাঝে মধ্যেই ছোবল দেয় সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী। তারা ১৯৪৭ সালে সেই স্বপ্নে বিভোর ছিলো, পরবর্তীতে সাম্প্রদায়িক দাঙ্গা করেছিলো। মুক্তিযুদ্ধের সময় তারা ইসলামের নামবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরের সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার আবাসন, গুচ্ছগ্রাম, শারিকতলাসহ বিভিন্ন গ্রাম ঘুরে ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কয়েক’শ শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল প্রমূখ। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, অস্বচ্ছল মানুষের পাশে সমাজের স্বচ্ছল মানুষের এগিয়ে আসা উচিৎ।


স্কুল, মন্দির, বাসস্থানসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন

নাজিরপুরে মধুমতি নদীতে ভাঙ্গন

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধুমতি নদীতে প্রবল ভাঙ্গন দেখা দেয়ায় নদী তীরবর্তী ২নং মালিখালি ইউনিয়নের সাচিয়া বাজার নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে মালিখালি ইউনিয়নের স্কুল, মন্দির, বাসস্থানসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসন অবগত থাকা সত্ত্বে ও কোন প্রতিকার না পাওয়ায় ক্ষোভে ফুসঁছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। সাচিয়া বাজারের মিষ্টির দোকান ব্যবসায়ী লিটন পাত্র ও সমীর পাত্র জানান, বাজারে তাদের দুটি মিষ্টির দোকান ছিল। নদী ভাঙ্গনের কবলে পরে তা বিলীন হয়েছে গেছে। নদী তীরবর্তী আরও প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। সমীর পাত্র আরও জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial