প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুরের গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় ওই দিন রাতে ডিবি পুলিশের এস আই মো. মিলন হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। রবিউল পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের মো. মেহেদি হাসানের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial