প্রধান সূচি

Saturday, December 12th, 2020

 

পিরোজপুরে শীতের তীব্রতায় জমে উঠেছে হকার্স মার্কেট

গত কয়েকদিনে পিরোজপুরে শীত যেন জেঁকে বসেছে। আর এই শীতকে সামনে রেখে এখন গরম পোশাক কেনার ব্যস্ততা চলছে। শীত নিবারণ করতে গরম কাপড় কেনায় ব্যস্ত মানুষ। উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামি-দামি শপিং মল থেকে বিভিন্ন রকমের গরম কাপড় কিনতে পারলেও পিরোজপুরের নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা হকারদের বিক্রি করা গরম কাপড়। পিরোজপুর পৌরসভা সংলঘ্ন শীতের কাপড়ের দোকানগুলো মূলত: গরীবের শীতের মার্কেট বা ডিষ্ট্রিক্ট প্লাজা হিসেবে পরিচিত। তীব্র শীত আসতে এখনো কিছু সময় বাকি। তবে ইতোমধ্যেই জমে উঠেছে গরীবের শীতের মার্কেটগুলো। এ মার্কেটগুলোর ব্যবসায়ীদের ব্যবসাও চলছে সকাল থেকে রাত পর্যন্ত। নিম্ন আয়েরবিস্তারিত পড়ুন


শোক সংবাদ : মনিরুজ্জামান সিকদার বুলবুল

ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার বুলবুল (৫৯) আর নেই। তিনি আজ শনিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার ভবানিপুরের নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, সরকারি ইন্দুরকানী কলেজেরবিস্তারিত পড়ুন


কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী পালন

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনের উপর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। শনিবার দুপুরে কাউখালী প্রেসক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল কবীর রাজিব, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান,বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের র‌্যালী ও আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা করেছে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, পিরোজপুর শাখা। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ভাগীরথী চত্ত্বর থেকে এক র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে টাউন  ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।


আ’লীগ নেতাদের সম্পর্কে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পিরোজপুর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এক প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা, থানা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে পিরোজপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ ডিসেম্বর পিরোজপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে জনৈক এক মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগসহ জেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা মিথ্যাচার ও বিশোদাগার করেন। এ মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দুই একটি গণমাধ্যমে প্রকাশ পায়।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে এক  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুস সালাম, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার প্রমুখ।


পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান কবির মুন্না

আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বইছে নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহএ কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী? এরই মধ্যে অনেক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তেমনি একজন প্রার্থী আহসান কবির মুন্না। তিনি পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। এলাকার সকল পেশা শ্রেণির মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম আহসান কবির মুন্না। তিনি সব সময় সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আলাপকালে আহসান কবির মুন্না বলেন, পিরোজপুর পৌরসভা ১নং ওয়ার্ডের মানুষের সাথেবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই  শ্লোগানে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সড়কে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলার সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালীর  থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরবিস্তারিত পড়ুন


জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, কাউখালি ও নেছারাবাদ সহকারী পুলিশ সুপার (সার্কেল) শেখ রিয়াজ উদ্দীন, কাউখালী থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, টিএইচও ডা. ফিরোজ কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ প্রমুখ।


ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী অপতৎপরতা বন্ধে সারা দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউএনও মো. নাজমুল আলম।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial