নাজিরপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুস সালাম, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান কবির মুন্না (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আ’লীগ নেতাদের সম্পর্কে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন »
