জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বরূপকাঠীতে মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, কাউখালি ও নেছারাবাদ সহকারী পুলিশ সুপার (সার্কেল) শেখ রিয়াজ উদ্দীন, কাউখালী থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, টিএইচও ডা. ফিরোজ কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) বশির গাজী, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন »
