Saturday, December 12th, 2020
ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সমাবেশ করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে.এম. আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিদুল হক, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব প্রমুখ।
চিতলমারীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারী উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যের সম্মুখে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পালিত
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে শনিবার পালিত হয়েছে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে প্রেজেন্টেশন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে পিরোজপুর জেলা প্রশাসন।
স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুরের গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় ওই দিন রাতে ডিবি পুলিশের এস আই মো. মিলন হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। রবিউল পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের মো. মেহেদি হাসানের ছেলে।
