প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সমাবেশ করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শনিবার সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে.এম. আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিদুল হক, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial