বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিতর্ক প্রতিযোগিতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিতর্ক প্রতিযোগিতা ও জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে ক্রেষ্ট সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে স্টেজ ফর ইয়ুথ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
স্টেজ ফর ইয়ূথ এর সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আল, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) জাহিদুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার রায়, উজ্জল কুমার হালদার, সানা উল্লাহ। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৫১ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভান্ডারিয়া ভিটাবাড়িয়া আদর্শ নুরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
