প্রধান সূচি

Wednesday, November 25th, 2020

 

শেখ হাসিনা আধুনিক ও বিজ্ঞান সম্মত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ. ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ও বিজ্ঞান সম্মত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন। আর তাই জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে দক্ষ শিক্ষক নিয়োগ দিচ্ছেন। আমাদের সকলকে সন্তানকে আদর্শ ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানরা যাতে আদর্শ মানুষ হতে পারে সে জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। সন্তান যেন মাদকাসক্ত বা রাস্তায় মেয়েদের উত্যক্ত না করে সে দিকে খেয়াল রাখতে হবে। সন্তান যদি শুধু শিক্ষিত হয় তা দিয়ে কোন কাজ হবে না। হতে হবে সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ।বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিতর্ক প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিতর্ক প্রতিযোগিতা ও জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে ক্রেষ্ট সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে স্টেজ ফর ইয়ুথ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। স্টেজ ফর ইয়ূথ এর সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আল, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। অন্যান্যেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ

পিরোজপুরে একটি মহিলা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে একাধিক তৃতীয় বিভাগ পেয়ে নিজের চাকরী, অনিয়মের আশ্রয় নিয়ে স্ত্রী, বড় ভাই, ছোট ভাইয়ের স্ত্রী, ভূয়া সার্টিফিকেটে চাচাকে চাকরি, অডিট এর কথা বলে শিক্ষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াসহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এ মাদ্রাসা সুপারের চাচাতো ভাই বেলায়েত হোসেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে আইনানুগ ব্যবস্থা গ্রহনে লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার নামাজপুরে একটি সিনিয়র মাদ্রাসা থাকলেও এক খুব কাছাকাছি প্রতিষ্ঠিত করা হয় নামাজপুর সাকিনা হামিদ বালিকা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় ৮ বছরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। বুধবার সকাল ১১টায় শহরের পুরাতন কালেক্টরেট ভবনের মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ও পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব। সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীসহ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখা। বুধবার বেলা ১২টায় মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার। এ সময় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস পালন উপলক্ষে নারী নির্যাতন বন্ধে মহিলা পরিষদের নানা কার্যক্রম তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সাবেক সভাপতি জাহানুর বেগম, আন্দোলন সম্পাদক মাহাফুজা মিলি, শামিমা আক্তার, শিল্পী রাণী সমদ্দারসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ওবিস্তারিত পড়ুন


পাইকগাছায় লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা বাড়ছে

শীতের তীব্রতা বাড়ায় লেপ-তোষকের চাহিদা বাড়ছে। শীতের শুরু থেকে পাইকগাছার লেপ-তোষকের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। শীত নিবারণে অনেকেই লেপ-তোষক  তৈরীর অগ্রীম অর্ডার দিয়েছেন। আর এসব লেপ-তোষক তৈরী করতে কারিগররা কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে। শীতের সময় প্রতিটি দোকানে লেপ-তোষক তৈরীর চাহিদা বেড়ে যায়। তৈরী লেপ-তোষকের পাশাপাশি অগ্রীম অর্ডার দেওয়ায় লেপ-তোষক তৈরীতে কারিগররা ব্যস্ত রয়েছে। সিঙ্গেল ১টি লেপ ৫শ’ থেকে ৬শ’ টাকা, ডবল লেপ সাড়ে ৬শ’ থেকে সাড়ে ৮শ’ টাকা, সিঙ্গেল তোষক সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা ও ডবল তোষক এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকগাছা পৌর বাজার, নতুন বাজার, কপিলমুনিবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবসে রূপান্তরের কর্মসূচি পালন

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় বুধবার রূপান্তর সংস্থার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পিরোজপুর জেলা সদরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস-২০২০ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রূপান্তরের অপরাজিতা প্রকল্প, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা কমিটি অংশগ্রহন করে। মানববন্ধনে উপজেলা প্লাটফর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট বাহাদুর হোসেন, সাংবাদিক খালিদ আবু, কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, আব্দুস সালাম বাতেন কাউন্সিলর, অপর্ণা হালদার, প্লাটফর্মের সদস্য সচিব মইনূলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

জেলার ভান্ডারিয়ায় গতকাল বুধবার ট্রলার টেম্পু উল্টে মো. হাসান হাওলাদার (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র পাশর্^বর্তী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানান, কলেজ ছাত্র মো. হাসান হাওলাদার বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মাকে নিয়ে ভান্ডারিয়া উপজেলার নানা বাড়ি থেকে নিজ বাড়ির দিকে কৈখালী যাচ্ছিলো। এ সময় ভান্ডারিয়া-বানাই সড়কের পৌর শহরের কানুয়া সরকারি পুকুরের কাছে পৌঁছালে ট্রলার টেম্পুটি হঠাৎ উল্টে চাপা পড়ে ঐ কলেজ ছাত্র নিহত হয়।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন 

বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এডভোকেট শরিফা খান, জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পারভিন আহম্মেদ, এডভোকেট মিলন কুমার ব্যানার্জীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial