আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবসে রূপান্তরের কর্মসূচি পালন
ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় বুধবার রূপান্তর সংস্থার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পিরোজপুর জেলা সদরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস-২০২০ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রূপান্তরের অপরাজিতা প্রকল্প, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা কমিটি অংশগ্রহন করে।
মানববন্ধনে উপজেলা প্লাটফর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট বাহাদুর হোসেন, সাংবাদিক খালিদ আবু, কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, আব্দুস সালাম বাতেন কাউন্সিলর, অপর্ণা হালদার, প্লাটফর্মের সদস্য সচিব মইনূল আহসান, শাহনাজ পারভীন শানু এবং মিন্টু মাতা।
মানববন্ধন শেষে ইউনিভার্সিটি ক্লাব এর সভাকক্ষে জেলা নারী ব্রিগেডের আহবায়ক মিনারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল সভানেত্রী, উজ্জল পাল, মো. রফিকুল ইসলাম পান্না অপর্ণা হালদার এবং রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
