কাউখালীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখা। বুধবার বেলা ১২টায় মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার। এ সময় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস পালন উপলক্ষে নারী নির্যাতন বন্ধে মহিলা পরিষদের নানা কার্যক্রম তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সাবেক সভাপতি জাহানুর বেগম, আন্দোলন সম্পাদক মাহাফুজা মিলি, শামিমা আক্তার, শিল্পী রাণী সমদ্দারসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা বাড়ছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন »
