প্রধান সূচি

স্বরূপকাঠীতে যুবলীগ নেতার হাতে মহিলা ইউপি সদস্য লাঞ্চিত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সানজিদা খানম পলিকে লাঞ্চিত করেছে ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. সাইদ আকন। এলাকার একটি লোহার পুল নির্মান করা নিয়ে সৃষ্ট বিরোধে সাইদ ওই ইউপি সদস্যাকে মারধর করেন।

বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় সাইদ ও তার ভাই রুহুল আকনসহ চার জনকে আসামী করে সানজিদা পলি থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, দীর্ঘদিনের চলমান একটি রাস্তার একাংশ সাইদের জমির ওপর দিয়ে গেছে। সেখানে রাস্তার পার্শ্বের খালের ওপর ইউনিয়ন পরিষদের একটি লোহার পুল নির্মান করতে গেলে তাতে বাঁধা দেয় সাইদ আকন ও তার লোকজন। এ ঘটনায় ওই এলাকার মানুষের সাথে সাইদের বিরোধ দেখা দেয়।

বৃহস্পতিবার সকালে সাইদ খালের পাড়ের ওই জায়গায় বেড়া দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করতে গেলে স্থানীয়রা তাতে বাঁধা দেয়। এ সময় সংরক্ষিত আসনের মহিলা সদস্য সানজিদা পলি মিমাংশার জন্য ঘটনাস্থলে যায়। এ সময় পরিষদ থেকে পুল বরাদ্ধের জন্য পলিকে দায়ী করে উত্তেজিত যুবলীগ নেতা সাইদ তাকে মারধর করেন।

ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির নানা অভিযোগ করেন স্থানীয়রা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial