Thursday, November 19th, 2020
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবিরের দাফন
পিরোজপুরের ইন্দুরকানীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবিরের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার পাড়েরহাটের বীর মুক্তিযোদ্ধ ও জাতীয় পার্টি (জেপি) নেতা মোকাররম হোসেন কবির (৭২) ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি … রাজিউন)। বিকেলে জানাজা নামাজের পূর্বে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাকে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহম্মেদের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন ইন্দুরকানী থানা পুলিশ। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, মরহুমের ভাই তফাজ্জল হোসেন ফরিদ প্রমুখ। পরে তাকে পাড়েরহাটের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে যুবলীগ নেতার হাতে মহিলা ইউপি সদস্য লাঞ্চিত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সানজিদা খানম পলিকে লাঞ্চিত করেছে ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. সাইদ আকন। এলাকার একটি লোহার পুল নির্মান করা নিয়ে সৃষ্ট বিরোধে সাইদ ওই ইউপি সদস্যাকে মারধর করেন। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় সাইদ ও তার ভাই রুহুল আকনসহ চার জনকে আসামী করে সানজিদা পলি থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, দীর্ঘদিনের চলমান একটি রাস্তার একাংশ সাইদের জমির ওপর দিয়ে গেছে। সেখানে রাস্তার পার্শ্বের খালের ওপর ইউনিয়ন পরিষদের একটি লোহার পুল নির্মান করতে গেলে তাতে বাঁধা দেয় সাইদ আকন ও তার লোকজন।বিস্তারিত পড়ুন
