প্রধান সূচি

স্বরূপকাঠীতে ধর্ষন মামলায় চৌকিদার গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় কিশোর মন্ডল নামে এক চৌকিদারকে গ্রেফতার করেছে পুলিশ। ওই চৌকিদার দৈহারী ইউনিয়নের গ্রাম পুলিশ পদে চাকরি করেন। সে দৈহারী ইউনিয়নের বাশতলা গ্রামের কালীপদ মন্ডলের ছেলে।

মংগলবার রাতে কিশোরকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষনের শিকার নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চিলতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে ওই নারী মংগলবার রাতে থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, কিশোর মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে চিলতলা গ্রামের ওই নারীকে মাসের পর মাস ধর্ষন করেন। ইতোমধ্যে ওই ধর্ষিতা নারী তিন মাসের অন্ত:সত্তা হলে কিশোর মন্ডল তাকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই নারী মংগলবার রাতে নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial