পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
“নীল অর্থনীতি, এনে দিবে সমৃদ্ধি” এই স্লোগানে পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র সূবর্ণ জয়ন্তী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সালেহ মুনতানজির।
পরে পুরাতন ডিসি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী এম. এ. রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি ও উপদেষ্টা প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্র, শিক্ষক দিপঙ্কর সমদ্দার, সংগঠনটির প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক শেখ হোসেনেয়ারা পপি প্রমুখ।
