প্রধান সূচি

বাগেরহাটে গণ প্রকৌশল দিবস পালিত

“নীল অর্থনীতি এনে দিবে সম্মৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশগ্রহন করেন। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. শামীম হোসাইন।

আইডিবি, বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন, আইডিবি, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial