Sunday, November 8th, 2020
বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর রেল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফরিদ উদ্দিন, এডভোকেট হেমায়েত উদ্দিন ভূইয়া, শীব প্রসাদ ঘোষ, সরদার ফখরুল আলম সাহেব, নকিব নজিবুল হক নজু, ফরিদাবিস্তারিত পড়ুন
পোল্ট্রি ও হিমায়িত মৎস্য রপ্তানি শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, পোল্ট্রি ও হিমায়িত মৎস্য রপ্তানি শিল্পের উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। করোনার মধ্যেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত সচল রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গতিশীল নীতি নিয়ে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি। এ খাতকে আরো গতিশীল করার জন্য আমরা মাঠ পর্যায়ে যাচ্ছি। বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরী করা, গ্রামীণ অর্থনীতিক সচল করা এবং জনগণের পুষ্টি-আমিষের চাহিদা পূরণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্রম উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রবিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নিজবিস্তারিত পড়ুন
কচুয়ায় শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থ্যতা কামনায় দোয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় কচুয়া প্রেসক্লাব এবং কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, প্রফেসরবিস্তারিত পড়ুন
আমনে পোকা দমনে ‘পার্চিং পদ্ধতি’ কাউখালীতে ব্যাপক সাড়া
পিরোজপুরের কাউখালী উপজেলার আমন ধান ক্ষেতের পোকা দমনের পাচির্ং পদ্ধতির কৃষকদের কাছে বিগত বছরগুলোর চেয়ে এবার আরো ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, এ সময়েই নানা প্রজাতির পোকার আক্রমণে ধানের গাছের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এবং ফলশ্রুতিতে ফলনও অনেক কম হয়। কিন্তু এলাকার কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই প্রতিটি ক্ষেতে পার্চিং পদ্ধতির ব্যবস্থা করে রেখেছেন। ফলে এখন তারা পার্চিং পদ্ধতিতে পোকা দমন করে সুফল পাচ্ছেন এবং কোন প্রকার বালাইনাশক (কীটনাশক/বিষ) ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন। এ উপজেলার কৃষকরা তাদের আমন ধানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে রবিশস্য চাষীদের পুনর্বাসনে এক কোটি টাকা বরাদ্দ
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পিরোজপুরের চাষীদের পুনর্বাসনে এক কোটি টাকা বরাদ্দ করেছে সরকারের কৃষি মন্ত্রণালয়। রবিশস্য উৎপাদনের ব্যাপক অগ্রযাত্রা অব্যহত রাখতে এ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে চাষীদের ক্ষতি পুষিয়ে নেয়া এবং উৎসাহিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ৪টি পৌরসভার ১০ হাজার ৭শ’ জন চাষীকে ১০ হাজার ৭শ’ বিঘা জমি রবিশস্য চাষাবাদে এ পুনর্বাসন কর্মসূচির কৃষি উপকরণ দেয়া হচ্ছে। গম, সরিষা, সূর্যমূখী, মুগ, চিনাবাদাম, মসুর, খেসারী, টমোটো ও মরিচ চাষের চাষীদের জন্য এ প্রনোদনা দেয়া হবে। প্রতি বিঘা গম চাষের জন্য ২০ কেজি বীজ, সরিষারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
“নীল অর্থনীতি, এনে দিবে সমৃদ্ধি” এই স্লোগানে পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র সূবর্ণ জয়ন্তী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সালেহ মুনতানজির। পরে পুরাতন ডিসি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী এম. এ. রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি ও উপদেষ্টা প্রকৌশলী কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গণ প্রকৌশল দিবস পালিত
“নীল অর্থনীতি এনে দিবে সম্মৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীটি পুনরায় অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালীতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশগ্রহন করেন। পরে অফিসার্স ক্লাববিস্তারিত পড়ুন
