প্রধান সূচি

বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর রেল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফরিদ উদ্দিন, এডভোকেট হেমায়েত উদ্দিন ভূইয়া, শীব প্রসাদ ঘোষ, সরদার ফখরুল আলম সাহেব, নকিব নজিবুল হক নজু, ফরিদা আক্তার বানু লুচি, শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারন সম্পাদক এডভোকেট শরিফা হেমায়েত, যুগ্ন সাধারণ সম্পাদক তালুকদার রীনা সুলতানা, মোর্শেদা আক্তারসহ জেলার বিভিন্ন পর্যায়ের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আনিছুর রহমান।

দোয়ায় শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial