কাউখালীতে মাদক বিক্রেতার তিন মাসের জেল
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক মাদক বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে কাউখালীর সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জান্নাত আরা তিথি এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত মো. সানোয়ার হোসেন সেন্টু (৪০)কে সোমবার দুপুরে গাঁজাসহ আটক করে পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে কাউখালীর দক্ষিন বাজারের বাসিন্দা।
পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত জানান, মাদক বিক্রেতা সেন্টুর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী গণধর্ষণের শিকার ॥ গ্রেপ্তার-১ »
