প্রধান সূচি

Monday, November 9th, 2020

 

পিরোজপুরে বন্দোবস্ত নেয়া অর্পিত সম্পত্তিতে পাকা দোতলা ভবন

পিরোজপুরে বন্দোবস্ত নেয়া অর্পিত সম্পত্তির জমিতে সরকারী নিয়ম লংঘন করে পাকা দোতলা ভবন নির্মান করা করা হয়েছে। উত্থাপিত এ সংক্রান্ত অভিযোগটি সরকারি দলের প্রভাবশালী নেতা এক ইউপি চেয়ারম্যানে ছেলের বিরুদ্ধে। শহরতলীর হিন্দু প্রধান এলাকার ভিন্ন সম্প্রদায়ের কারও কাছে অর্পিত সম্পত্তি লিজ দেওয়ার ক্ষেত্রে সরকারী বিধিনিষেধ রয়েছে। কিন্তু নিয়ম ভঙ্গ করে কিভাবে মুসলিম ধর্মের উক্ত ইউপি চেয়ারম্যানের ছেলের নামে এ অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেয়া হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, পিরোজপুর পৌর এলাকার ৬৪নং মাছিমপুর মৌজার ২৮৬নং খতিয়ানের ১২৬৫নং দাগের মাছিমপুর মন্ডলপাড়ার ০.০৫৩৭ একর সম্পত্তি বাংলা ১৪২৫ সালে (ইংরেজিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী গণধর্ষণের শিকার ॥ গ্রেপ্তার-১

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী (৬২) এক মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দুই জন নামীয় ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় রবিবার রাতে মামলা দায়ের করেছেন। আসামীরা হল- উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান (১৯) ও কালাম হাওলাদারের ছেলে রবিউল (১৮)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে আসামী রবিউলকে সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে। মামলা সুত্রে জানা গেছে, লম্পট লিসান ও রবিউল মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধাবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাদক বিক্রেতার তিন মাসের জেল

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক মাদক বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে কাউখালীর সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জান্নাত আরা তিথি এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মো. সানোয়ার হোসেন সেন্টু (৪০)কে সোমবার দুপুরে গাঁজাসহ আটক করে পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে কাউখালীর দক্ষিন বাজারের বাসিন্দা। পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত জানান, মাদক বিক্রেতা সেন্টুর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial