প্রধান সূচি

কচুয়ায় শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থ্যতা কামনায় দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় কচুয়া প্রেসক্লাব এবং কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, প্রফেসর অনিমেষ সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা, ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোবাইদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার কান্দি রায় রনি, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, সহ-সভাপতি সমির বরণ পাইক প্রমুখ।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial