প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ॥ আহত-২

বাগেরহাটে মোটর সাইকেলে সাথে ট্রাকের ধাক্কায় দিপ্ত দত্ত শুভ (২০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছে ওই মোটর সাইকেলে থাকা আরও দুই আরোহী। মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট-খুলানা মহাসড়ক দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে কাটাখালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দিপ্ত দত্ত শুভ ফকিরহাট উপজেলার জারিয়াবারুই ডাঙ্গা গ্রামের দিপক দত্তের ছেলে। আহতরা হলেন, হৃদয় (২২) এবং টিপু সুলতান (২৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার এসআই সাফুর আহমেদ বলেন, নিহত শুভসহ তিনজন  মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি নামক স্থানে অজ্ঞাত একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শুভ দত্ত মারা যায়। তার মোটর সাইকেলে থাকা হৃদয় এবং টিপু সুলতান আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial