Wednesday, November 4th, 2020
বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এডভোকেট হেমায়েত উদ্দিন ভূইয়া, শীব প্রসাদ ঘোষ, নকিব নজিবুল হকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সেচ্ছাসেবক লীগের আনন্দ র্যালী ও পথসভা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পিরোজপুর জেলার কৃতি সন্তানদের মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর পৌর শাখার উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাব সড়কের বিলাস চত্বরে পথসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যোগ দেন। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর পৌর শাখার আহবায়ক জহিরুল হক টিটুর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ম আহবায়ক শেখ হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন
শেবাচিমে যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) যৌনবাহিত ঘাতক জীবাণু চিহ্নিতকরণ এবং প্রতিরোধ বিষয়ে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেবাচিমের একাডেমিক কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বুধবার দুপুরে এ কার্যক্রম সম্পন্ন হয়। কর্মশালায় বক্তারা যৌন বাহিত বিভিন্ন রোগের প্রকোপ নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সহায়ক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা জানান, সারাবিশ্বে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ যৌনবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এসব রোগের মধ্যে প্রাণঘাতি জীবাণু এইডসের প্রকোপ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে এ ধরণের রোগকে ট্যাবু হিসেবে বিবেচনা করা হয়। যে কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী। কিন্তু গতবছরবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার থেকে দুবলায় শুঁটকি মৌসুম শুরু
আসছে শীতে করোনা প্রকোপ বাড়ার আশংকা মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মানার শর্তে জেলেদের সাগর ও দুবলার চরে যাওয়ার অনুমিত দিয়েছে বনবিভাগ। তাই কাল বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম। এ মৌসুমকে ঘিরে ইতিমধ্যে উপকূলীয় এলাকার জেলেদের জাল ও নৌকা মেরামতসহ চরে অস্থায়ী বসত গড়ার নানা সরঞ্জামাদি সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন করেছে। সকল প্রস্তুতি শেষে এখন শুধু যাওয়ার পালা। বনবিভাগের পাস পারমিট নিয়ে বৃহস্পতিবার সকালে সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে জেলেরা। তবে শীতকালীন করোনা মহামারী থেকে বাঁচতে চরে অস্থায়ী হাসপাতাল কিংবা চিকিৎসা সেবার ব্যবস্থারবিস্তারিত পড়ুন
সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃতি, সম্মাননা, ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রবীনদের মাঝে রিকের ত্রাণ বিতরণ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে কোভিড-১৯ ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রবীনদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে শংকরপাশা প্রবীণ সামাজিক কেন্দ্রে বেসরকারী সংস্থা রিকের আয়োজনে হেল্প এইজ কোরিয়ার সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে রিকের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন জেলা সমাজসেবা অফিসার এ কে এম আখতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিমুল আহসান গাজী, দাতা সদস্য রবিউল ইসলাম, রিকের জেনাল ম্যানেজারবিস্তারিত পড়ুন
নিয়াজ সভাপতি ॥ সাইদুজ্জামান সম্পাদক
কচুয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি, খোন্দকার নিয়াজ ইকবালকে (দৈনিক ভোরের পাতা ও লোকসমাজ) সভাপতি ও কাজী সাইদুজ্জামান সাইদকে (দৈনিক ভোরের কাগজ, সময়ের খবর) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমির বরণ পাইক (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক সুপার্থ কুমার মন্ডলবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাক্স পড়া বাধ্যতামূলক
পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে পৃথকভাবে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। সভায় মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, খান এনামুল করিম পান্না, হুমায়উন কবির, শামসুল হক হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ এ কামাল,বিস্তারিত পড়ুন
নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শেয়ারিং সভা
ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে বুধবার কো-কনভেনর সপ্না আকতার, উপজেলা প্লাটফরম এর সভাপতিত্বে প্লাটফরম সদস্যদের সমন্বয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত তিন মাসের প্লাটফরম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা, এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনীকরণ, স্থানীয় ইস্যুতে এ্যাডভোকেসী করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এ্যাডভোকেসী করা এবং আগামী ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর/২০২০ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন বিষয়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ॥ আহত-২
বাগেরহাটে মোটর সাইকেলে সাথে ট্রাকের ধাক্কায় দিপ্ত দত্ত শুভ (২০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছে ওই মোটর সাইকেলে থাকা আরও দুই আরোহী। মঙ্গলবার গভীর রাতে বাগেরহাট-খুলানা মহাসড়ক দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে কাটাখালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দিপ্ত দত্ত শুভ ফকিরহাট উপজেলার জারিয়াবারুই ডাঙ্গা গ্রামের দিপক দত্তের ছেলে। আহতরা হলেন, হৃদয় (২২) এবং টিপু সুলতান (২৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটাখালি হাইওয়ে থানার এসআই সাফুর আহমেদ বলেন, নিহত শুভসহ তিনজন মোটরবিস্তারিত পড়ুন
