বাগেরহাটে শেখ হেলাল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এডভোকেট হেমায়েত উদ্দিন ভূইয়া, শীব প্রসাদ ঘোষ, নকিব নজিবুল হক নজু, আহাদ উদ্দিন হায়দার, অম্বরিশ রায়, রতন নন্দী, শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, কৃষক লীগর সভাপতি আবুল হাশেম শিপন, শেখ ইলিয়াছ হোসেন, মীর জয়েসী আশরাফি জেমস, আব্দুল কাদের, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, নাহিয়ার সুলতান ওশানসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে এমপির সুস্থ্যতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির আয়োজনে বুধবার আছরবাদ শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যের রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, মোস্তাফিজুর রহমান বুলু, মাসুদ নকিবসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ হেলাল উদ্দিন এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
