পিরোজপুরে সেচ্ছাসেবক লীগের আনন্দ র্যালী ও পথসভা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পিরোজপুর জেলার কৃতি সন্তানদের মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর পৌর শাখার উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাব সড়কের বিলাস চত্বরে পথসভার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যোগ দেন।
এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর পৌর শাখার আহবায়ক জহিরুল হক টিটুর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ম আহবায়ক শেখ হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, আমিনুল ইসলাম মোস্তফা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল সিকদার।
বক্তারা এসময় বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আজ ঐক্যবদ্ধ এবং একটি শান্তিপ্রিয় সংগঠন। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর এই যুদ্ধে পিরোজপুর স্বেচ্ছাসেবক লীগ মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যে উন্নয়ন কার্যক্রম চলছে নেতা-কর্মীরা এ উন্নয়নের বার্তা জনগনের কাছে পৌঁছে দিবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
