ভান্ডারিয়ায় মাক্স পড়া বাধ্যতামূলক
পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে পৃথকভাবে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।
সভায় মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, খান এনামুল করিম পান্না, হুমায়উন কবির, শামসুল হক হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ এ কামাল, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, আবাশিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার নাসীর উদ্দিন খলিফা, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস ছত্তার খান লিটন।
সভায় বর্তমান শীত মৌসুমে করোনা পরিস্থিতি একটু অস্বাভাবিক হতে পারে সে জন্য সবাইকে বাধ্যতামূলক মাক্স ব্যাবহার করার আহবান জানানো হয়।
এর আগে ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
