প্রধান সূচি

নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শেয়ারিং সভা

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল  কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে বুধবার কো-কনভেনর সপ্না আকতার, উপজেলা প্লাটফরম এর সভাপতিত্বে প্লাটফরম সদস্যদের সমন্বয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত তিন মাসের প্লাটফরম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা, এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনীকরণ, স্থানীয় ইস্যুতে এ্যাডভোকেসী করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এ্যাডভোকেসী করা এবং আগামী ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর/২০২০ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন বিষয়ে সদস্যগণদের সমন্বয়ে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন রূপান্তরের পিরোজপুর জেলা প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial