প্রধান সূচি

ভান্ডারিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার জীবন ও মুক্তিযুদ্ধের অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার এবং সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. রশীদ মৃধা, মো. লিয়াকত হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নেজামুল হক নান্না, ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনমুল করিম পান্না, ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির হাওলাদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ফারুক জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন শাহ বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল হালিম হাওলাদার, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম বিশ্বাস, উপজেলা সাংস্কৃতিক লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম আজাদ।
আলোচনা সভা শেষে জাতীয় ৪ নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial