প্রধান সূচি

Tuesday, November 3rd, 2020

 

ভান্ডারিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার জীবন ও মুক্তিযুদ্ধের অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার এবং সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. রশীদ মৃধা,বিস্তারিত পড়ুন


রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের দাফন সম্পন্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার (৬৮) মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে কাউখালীর কেউন্দিয়া পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার। আছরবাদ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রতিবন্ধি ও দরিদ্রদের খাদ্য সহয়তা প্রদান

করোনা পরিস্থিতিতে বাগেরহাটে প্রতিবন্ধি ও দরিদ্রদের মাঝে জরুরী খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও দাতা সংস্থা একশন এইডের সহয়তায় মঙ্গলবার বিকেল ৩টায় দশানীস্থ বাঁধনের অফিস প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়। এসময় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁধন এর নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান, একশন এইডের ইন্সপাইরেটর মো. হানিফ, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলা, বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য স্বদেশ মল্লিক, শাহাদাৎ মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০ জন প্রতিবন্ধি ও ১শ’ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে  চাল, ডালসহ বিভিন্নবিস্তারিত পড়ুন


কাল সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্ম দিন

কাল বুধবার সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে সাহিত্যিক ইমদাদুল হকের জন্মস্থান পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক ও পুরস্কার  বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবল মন্টু। বিশেষ অতিথি থাকবেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা থানার ওসি মো এজাজ শফীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গৌরাঙ্গ নন্দীবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গৃহবধুর উপর হামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতে চার সন্তানের জননী সেলিনা বেগম (৩৫) নামে এক গৃহবধুর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ শাহিন মৃধা। আহত গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরবর্তীতে ওই গৃহবধুর অবস্থার অবনতি ঘটলে আজ মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রতিপক্ষ শাহিন উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আ. হকের ছেলে। আহত গৃহবধুর ভাসুর আলতাফ হোসেন জানান, শাহিনের বড় ভাই লিটনের স্ত্রী ছালমা প্রায়ই সেলিনার বসতঘরে টিভি দেখতে আসে। সোমবার সন্ধ্যায় ছালমা ওই গৃহবধুর করে পুনরায় টিভি দেখতেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত ॥ গ্রেফতার ৩

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নের জুনিয়ায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নাঈমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে জুনিয়া  বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার গ্রাম্য হোটেল ব্যবসায়ী ইব্রাহীম হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে নাঈমা আক্তার তার বাবার দোকান থেকে আটার রুটি নিয়ে বাড়িতে ফেরার পথে তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে থাকা একটি গোল চত্বরের পাশে দাঁড়িয়েছিল। এসময় মোটর সাইকেলে দুই জন নিকটআত্মীয়সহ জুনিয়া গ্রামের ইমাম হোসেন (১৫) নামের এক কিশোর মোটর সাইকেলটি দ্রুত গতিতে চালিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial