প্রধান সূচি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের দাফন সম্পন্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার (৬৮) মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার বিকেলে কাউখালীর কেউন্দিয়া পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন তালুকদার।

আছরবাদ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial